একটি ধর্ষণ মামলায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। গত রোববার কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এ তিনি হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক রেজাউল করিম আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পিপি আতাউর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
বাজিতপুরের সরারচর এলাকার এক মহিলার সাথে বিয়ের আশ্বাসে মেলামেশা করলেও শেষ পর্যন্ত তাকে বিয়ে করতে অস্বীকার করেন মামুন। এ ঘটনায় ওই মহিলা গত বছরের ১৮ মে আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন। পিবিআই তদন্ত করে আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দেয়। এর পরিপ্রেক্ষিতেই রোববার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ধর্ষণ মামলায় বাজিতপুর আ’লীগ সেক্রেটারি কারাগারে
একটি ধর্ষণ মামলায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। গত রোববার কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২...



