দিনাজপুরের ফুলবাড়ীতে অবৈধ্য মজুদদার চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় তিনজন চাল ব্যবসায়ীর ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন চালের আড়তে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
লাইসেন্সবিহীন খাদ্য বিক্রির অভিযোগে পৌর বাজারের চাল ব্যবসায়ী বিভাস কুমারকে ১০ হাজার টাকা, শাহাদত হোসেনকে ১০ হাজার এবং মো: মহসিন আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মইন উদ্দিন, উপজেলা খাদ্য পরিদর্শক নাসিম আল আক্তার অভিযানে উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।