পাবনার সাঁথিয়া-ধুলাউড়ি সড়কের পাঁচ ধোপাদহ নামকস্থানে সিএনজি-ট্রলি মুখোমুখি সংঘর্ষে ইসলাম (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে আব্দুস সামাদ সরদার (৫৮) নামে আরো একজন।

ইসলামের বাড়ি উপজেলার ঢহরজানি গ্রামে এবং আব্দুস সামাদের বাড়ি একই উপজেলার গয়েশবাড়িয়া গ্রামে।

মঙ্গলবার দুপুর ১২টার সময় ধুলাউরি থেকে সাঁথিয়াগামী সিএনজির সাথে বিপরীদগামী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্বার করে সাঁথিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক চিকিৎসকাধীন অবস্থায় গুরুত্বর আহত ইসলামের মৃত্যু ঘটে। গুরুত্বর আহত আব্দুস সামাদকে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।