নীলফামারী জেলার ডিমলা উপজেলায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ট্রাকচালক নিহত ও অপর ট্রাকচালক গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিস্তা ব্যারাজের ডালিয়া বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মামুন হোসেন (৩৫)। তার বাড়ি পাটগ্রাম উপজেলার ফাটুর বাজার এলাকায়। তার বাবার নাম রমজান আলী।
আর আহত অপর ট্রাকচালকের নাম সোনা মিয়া (৩৩)। তার বাড়ি হাতীবান্ধা উপজেলার নিজশেখ সুন্দর এলাকায়। তার বাবার নাম আব্দুস ছামাদ।
ডিমলা থানার এসআই সাজু জানান, বগুড়া থেকে হাতীবান্ধার বড়খাতা গামী ইট বোঝাই একটি ট্রাক এবং অপরটি পাটগ্রামের বুড়িমারী থেকে রংপুর গামী পাথর বোঝাই একটি ট্রাক ডালিয়া বাজারের পাশে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক মামুন নিহত হন। আহত সোনা মিয়াকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় দুটি ট্রাক দুমড়ে মুষড়ে গেছে। নিহত মামুনের লাশ ডিমলা থানায় নেয়া হয়েছে।



