হজের কোটা পূরণ না হওয়ার জন্য হজ এজেন্সিদের দায়ী করেছেন নবনিযুক্ত ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এমপি। তিনি বলেন, আমরা হজ সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে চাই। মন্ত্রী বলেন, সৌদি সরকারের কাছে সময় চাওয়া হয়েছে। তারা যদি সময় দেন তাহলে সময় বাড়তে পারে।
মঙ্গলবার জামালপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী জেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।