নাটোরে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় অভিযুক্ত পাঁচ বখাটেকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার দুপুরে নাটোরের শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই আটকাদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের দশম শ্রেণিপড়–য়া এক স্কুলছাত্রীকে এলাকার পাঁচ বখাটে নিয়োমিত বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্ত্যক্ত করত। বিষয়টি নিয়ে অভিযোগ করেও কোনো সুফল পাওয়া যায়নি। ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে ছাত্রী তার বাড়িতে নিজের ঘরে ঘুমিয়ে থাকার সময় কৌশলে তারা দরজার ছিটকানি খুলে মুখে মাফলার বেঁধে তাকে মাঠের মধ্যে নিয়ে যায়। অস্ত্রের ভয় দেখিয়ে এ সময় তাকে একে একে পাঁচজন ধর্ষণ করে। পরে ছাত্রীকে উদ্ধারের পর তার বাবা মেয়ের মুখে বিস্তারিত শুনে বড়াইগ্রাম থানায় গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় উপজেলার চান্দাই গ্রামের মৃত মাহাবুলের ছেলে পল্লব (২০), আব্দুর রহিমের ছেলে সাইদুর রহমান (১৯), আলাউদ্দিনের ছেলে শোভন (২০), রাজেন্দ্রপুর গ্রামের ওমর আলীর ছেলে রকিব (১৯) ও মিজবাউলের ছেলে টুটুলকে (২০) অভিযুক্ত করা হয়।
মামলার বাদি শাহজাহান সরদার রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, ঘটনার সময় বয়স কম থাকলেও বর্তমানে প্রত্যেক আসামির বয়স ৩০ বছরের বেশি। তাদের যে বিচার করা হয়েছে তাতে তিনি ন্যায়বিচার পাননি। এই রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন।
নাটোরে স্কুলছাত্রীকে গণধর্ষণ : ৫ জনকে ১০ বছরের আটকাদেশ
নাটোরে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় অভিযুক্ত পাঁচ বখাটেকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার দুপুরে নাটোরের শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ...



