চিরিরবন্দরে ঋণের সুদের টাকার চাপ সইতে না পেরে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সিঙ্গানগর মাঝাকুটি নামক স্থানে গত বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যার পর যেকোনো সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সিঙ্গানগর ইউনিয়নের সুধীর মেম্বার পাড়ার ললিত চন্দ্র রায়ের বড় ছেলে ধনপতি রায় (৪০) গত বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করলে সন্ধ্যার পর নদীর পাড় হতে আসা ভবেশ চন্দ্র রায় নামে জনৈক পথচারী নদীর ধারে লিচু বাগানে একটি লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করে। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, বেশ কিছু দিন ধরে ঋণের টাকার সুদ পরিশোধের জন্য ধনপতি সারাক্ষণ গম্ভীর হয়ে থাকতেন। তিন দিন যাবত ঠিক মতো খাওয়া দাওয়া করছিলেন না।
থানার ওসি আবুল হাসনাত জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
চিরিরবন্দরে ঋণের সুদের টাকার চাপে আত্মহত্যা
চিরিরবন্দরে ঋণের সুদের টাকার চাপ সইতে না পেরে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সিঙ্গানগর মাঝাকুটি নামক স্থানে গত বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যার পর যেকোনো...



