ভোলায় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদের বিপরীতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়েছে। অপর দিকে দুটি সহ-সভাপতি, দু’টি সহ-সম্পাদক ও দুটি পাঠাগার সম্পাদকসহ আট পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
আওয়ামী লীগ সমর্থিত প্যনেলের বিজয়ীরা হলেন সভাপতি অ্যাডভোকেট মো: বশীর উল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: মাহাবুবুল হক লিটু, অর্থ সম্পাদক অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস জুবলী (চৌধুরী), নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো: বাবুল হাসান ও মো. রুবেল (২)।
বিএনপি সমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউছুফ (১) ও অ্যাডভোকেট মো: ইলিয়াছ সুমন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আরিফুর রহমান (১) ও অ্যাডভোকেট মো: ইকবাল হোসেন, ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট মো: জাবেদ ইকবাল ও অ্যাডভোকেট মো: শামীম আহমদে, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো: মাহাববুর রহমান (২)।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট মো: নাছির। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা জজ-১ মো: আব্দুল হালিম এবং সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী জজ মো: ফজলুর রহমান।
সভাপতি পদে অ্যাডভোকেট মো: বশীর উল্লাহ পেয়েছেন ১০৬ ভোট, অ্যাডভোকেট মো: ফরিদুর রহমান পেয়েছেন ৯১ ভোট।
সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো: ইউছুফ ১১২ ভোট, আবুল কাশেম ১০২ ভোট, উমেশ মজুমদার ৭৭ ভোট, অ্যাডভোকেট মো: ইলিয়াস সুমন ১০৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহাবুবুল হক লিটু ১১১ ভোট, অ্যাডভোকেট ইফতারুল হাসান শরীফ ৮৬ পেয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোটেক মো: ইকবাল হোসেন ১১৮, অ্যাডভোকেট আরিফুর রহমান ১০৬, অ্যাডভোকেট মো: এমাদদুল হাসান ৯৭, অ্যাডভোকেট মেজবাহুল ইসলাম ৭৩ ভোট পেয়েছেন।
অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট জান্নাতুল ফেরদাউস জুবলী চৌধুরী ১০২ এবং অ্যাডভোকেট মো: তোয়াহা ৯৫ ভোট পেয়েছেন।
ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে অ্যাড এসএম মিজানুর রহমান ১১০ এবং অ্যাড মো: ইসতিয়াক হোসেন বাপ্পি ৮৭ ভোট পেয়েছেন।
পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মো: জাবেদ ইকবাল ১০৭, অ্যাডভোকেট মো: শামিম আহমেদ ১০৭, অ্যাডভোকেট মো: আল-আমীন ১০০ এবং অ্যাডভোকেট মোশারেফ হোসেন সাগর ৮১ ভোট পেয়েছেন।
কার্য নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ১১৭, অ্যাডভোকেট মো: রুবেল ১১৩, অ্যাডভোকেট মো: বাবলু হাসান ১১০, অ্যাডভোকেট সুমন মজুমদার ১০২, অ্যাডভোকেট মো: জিয়াউর রহমান ১০১ এবং অ্যাডভোকেট মো: সফিউল্লাহ ৪৭ ভোট পেয়েছেন।



