ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সায়মা বেগম (১২) নামে ৬ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

রোববার দুপুরে অটোরিকশাযোগে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আফতাব উদ্দিন খান সাহেবের মাজারের সামনের রাস্তায় অটোরিকশায় চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয়। পরে সহপাঠী ও এলাকাবাসী তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সায়মা বেগম নবীনগর উপজেলার সেমন্তঘর গ্রামের শহিদুল আলমের মেয়ে। দুই বোন ও ১ ভাইয়ের মাঝে সায়মা সবার বড়।

নবীনগর থানার অফিসার্স ইনচার্জ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শিক্ষার্থীর পরিবারের কোনো অভিযোগ নেই চালকের বিরুদ্ধে। আইনগত দিক বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।