জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ আব্দুর রব সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন মাদরাসা শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার নেতারা। রোববার সংগঠনের নেতারা এ স্মারকলিপি দেন।
এ সময় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মাদরাসা শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ আনোয়ারু হকসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ২৩ জানুয়ারি সকালে পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোটা, রড, শাবল দেশী অস্ত্র নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রবেশ করে মৃত সৈয়জুদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ ও মৃত আব্দুল বাকির ছেলে আবু বকর সিদ্দিক।