মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামের সাফিয়া আক্তার লক্ষী (৫৬) খুনের ঘটনায় তার মানসিক ভারসাম্যহীন ছেলে রতন, প্রতিবেশী বিল্লাল মোল্লা ও সাঈদ মোল্লাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সালাম মিয়া নিশ্চিত করেছেন।
এর আগে খুন হওয়া নারীর ছোট ছেলে তরিকুল ইসলাম সোনাই বাদি হয়ে গত সোমবার রাতে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। তরিকুল অভিযোগ করে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে পাশের বাড়ির আছর উদ্দিন মোল্লার ছেলে সাঈদ মোল্লা ও বিল্লাল মোল্লা তার মাকে খুন করেছে। তবে স্থানীয় একটি সূত্র দাবি করেছে, খুন হওয়া সাফিয়ার বড় ছেলে রতন মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যেই মায়ের সাথে তার ঝগড়া হতো। মা ও ছেলের ঝগড়ায় এমন ঘটনা ঘটতে পারে। পুলিশের একাধিক সূত্রও এমনটি জানিয়েছে। থানা পুলিশ জানায়, রতনের ডান হাত ও পায়ের একাধিকস্থানে নীলা-ফুলা দেখা গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রতনই তার মাকে হত্যা করেছে।
সিংগাইরে নারী খুনের ঘটনায় ছেলেসহ ৩জন গ্রেফতার
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামের সাফিয়া আক্তার লক্ষী (৫৬) খুনের ঘটনায় তার মানসিক ভারসাম্যহীন ছেলে রতন, প্রতিবেশী বিল্লাল মোল্লা ও সাঈদ মোল্লাকে গ্রেফতার...



