নরসিংদীর শিবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মায়শা আক্তার (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব বাজার-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মায়শা আক্তার বৈলাব গ্রামের মোর্শেদ মিয়ার মেয়ে।
শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় জানায়, রাস্তার কাজে নিয়োজিত বালুর ট্রাকটি ঘুরানোর জন্য পেছনের দিকে নিচ্ছিল চালক। ওই সময় ট্রাকের পেছনে সতর্ক সঙ্কেত দেয়ার লোক না থাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মায়শা আক্তারের মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছে।
এসআই সাব্বির হোসেন জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযুক্ত ট্রাক চালকে আটক ও আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।



