সিরাজগঞ্জের তাড়াশে ট্রিপল মার্ডার ঘটনায় নিহত তুশি ও তার মা-বাবার হত্যাকারী রাজিব ভৌমিকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তুশির সহপাঠী ও শিক্ষকরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে মানববন্ধনটি প্রায় এলাকার কোয়াটার কিলোমিটার বিস্তৃত হয়। এ সময় বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও কর্মরত সকল শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থী ও শিক্ষকরা ঘাতক রাজিব ভৌমিকের মৃত্যুদণ্ড চেয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন ব্যবহার করে প্রতিবাদ করেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য দেয়ার সময় তুশির হত্যাকারীকে দ্রুততম সময়ে শনাক্ত করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি দ্রুত বিচার শেষে ঘাতকের ফাঁসি দাবি করেন তারা।