মৌলভীবাজারে কুলাউড়ায় কাঠ বোঝাই পাওয়ার টিলার উল্টে ইমান (৩৫) নামক এক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার কর্মধা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ ও স্থানীয় লোকজন জানান, দুপুরে কাঠবোঝাই একটি পাওয়ার ট্রিলার রবিরবাজার আসার পথে উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে কাঠ বোঝাই পাওয়ার টিলারে চাপা পড়ে গুরুতর আহত হন চালক ইমান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রবিরবাজারে ডাক্তারের কাছে নিলে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষণা করে।

কুলাউড়া অফিসার ইনচার্জ মো: আলী মাহমুদ জানান, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।