চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শুক্রবার ভোরে তিনি ইন্তেকাল করেন।
ড. শামছুল হক ভূঁইয়া ১৯৪৮ সালের ১ জুলাই ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। লেখাপড়া শেষে তিনি একজন প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ২০০৫ সালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মনোনীত হয়ে এক যুগ দায়িত্ব পালন করেন। তিনি বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সময়ে তিনি আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।২০১৪ সালের তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর-৪ আসনের এমপি হন। তার মৃত্যুতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও পেশাজীবী নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।