দক্ষিণ চট্টগ্রামের অন্যতম প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান লোহাগাড়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার ৭৯তম বার্ষিক সভা ও নুযুলে কোরআন মাহফিল আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে।
এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম-১৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি।
পূর্বনির্ধারিত বিষয়ে আলোচনা করবেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নূরী, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. মাওলানা আলী হোসাইন ও তরুণ ওয়ায়েজ মাওলানা মহিউদ্দিন মাহবুব প্রমুখ।
সভা উপলক্ষে সাবেক ছাত্র সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি প্রফেসর ডক্টর ছাবের আহমদ।
মাহফিলে যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ আব্দুল কাদির নিজামী ও সভাপতি মাওলানা আহমদ ছফা ফারুকী।



