চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া দাফন সম্পন্ন হয়েছে।

রোববার কয়েক দফা জানাযা শেষে উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নে নিজ গ্রাম কাউনিয়ায় মা-বাবার পাশে তাকে দাফন করা হয়েছে।
এর আগে শুক্রবার ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজধানীর ইস্কাটনে শুক্রবার তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।

রোববার চাঁদপুরে ২ দফা এবং ফরিদগঞ্জে ৩ দফা জানাযা শেষে তাকে দাফন করা হয়। দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ জানাযায় অংশগ্রহণ করে তার রুহের মাগফেরাত কামনা করেন।

জানাযার আগে সংক্ষিপ্ত সমাবেশে আলোচকরা ফরিদগঞ্জের উন্নয়নে তার নানান কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এ সময় তার এ শূন্যতা পূরণ হবার নয় বলেও দাবি করেন তারা।