চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আঞ্চলিক সড়ক হাসাদহ ইউনিয়নের পুরন্দরপুর-মাধবপুরে আবারো দুর্বৃত্তদের হামলায় তিনজন পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বিজিবি সদস্য রয়েছেন। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাধবপুর-পুরন্দরপুর সড়কের বকুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্য মোস্তাফিজুর রহমান (৩০) ঢাকার পিলখানা সদর দফতরে কর্মরত। এ হামলায় আহত হন মোস্তাফিজুরের বাবা নজরুল ইসলাম ও চাচা নায়েব আলী। এ ঘটনায় আহত বিজিবি সদস্য মোস্তাফিজুর রহমানের বাবা বাদি হয়ে মানিক মিয়া, ঠাণ্ডু ও মাজেদুল ইসলামসহ অজ্ঞাত আরো ৮-১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মোস্তাফিজুর বলেন, শনিবার রাতে ঢাকা থেকে স্ত্রী জান্নাতুল ইয়াসমিন এবং শিশু সন্তানসহ তিনি হাসাদহ বাজারে এসে পৌঁছেন। রাত অনেক হওয়ায় বাড়িতে ফোন করলে তার বাবা নজরুল ইসলাম ও চাচা নায়েব আলী তাদেরকে এগিয়ে নিতে হাসাদহ বাজারে আসেন। তারা বাড়ি ফিরার সময় বকুলতলা নামক স্থানে ওঁৎ পেতে থাকা ৮-১০ জন দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। সাথে থাকা দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।
স্থানীয়রা জানান, শুধু ওই রাতেই নয়, এ সড়কে মাঝে মধ্যে দুর্বৃত্তদের এমন হামলার ঘটনা ঘটে। এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে ক্লিনিক থেকে ফেরার সময় কাজল হোসেনের ইজিবাইক থামিয়ে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে কাজল ও তার চাচীর একজোড়া স্বর্ণের কানের দুল, গলার চেন, একটি মোবাইল ফোন, ৫০ হাজার টাকাসহ একটি ইজিবাইক নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবিদ হাসান বলেন, ওই সড়কে এমন অপরাধমূলক ঘটনা ঘটেনি। শনিবার রাতে উনারা বাসায় ফিরছিলেন। এ সময় রাস্তায় দু’জন ব্যক্তি তাদের মারধর করলে তার বাবা-চাচা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ছাড়া যাদের নামে অভিযোগ করা হয়েছে তারা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। পুলিশ তাদেরকে ধরতে অভিযান চালাচ্ছে।
জীবননগরে দুর্বৃত্তের হামলায় বিজিবি সদস্যসহ আহত ৩
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আঞ্চলিক সড়ক হাসাদহ ইউনিয়নের পুরন্দরপুর-মাধবপুরে আবারো দুর্বৃত্তদের হামলায় তিনজন পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বিজিবি সদস্য রয়েছেন। গত শনিবার দিবাগত রাত...



