বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রির দায়ে তিনটি দোকানের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাসস্ট্যান্ড শেরশাহ মার্কেটে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।