পুঠিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানযাত্রী সোহাব (২৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া এলাকার বেলপুকুর থানাধীন ভাংড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ভ্যানযাত্রী সোহাব বেলপুকুরের জোতভাগীরতপুর গ্রামের মরহুম খালেদুজ্জামানের ছেলে। এ ঘটনায় ভ্যানচালক উমর আলী (৫০) আহত হয়েছেন।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদশীরা জানান, ভ্যানচালক উমর আলী বেলপুকুর থেকে যাত্রী নিয়ে কাপাশিয়ার দিকে যাচ্ছিল। রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন ভাংড়ায় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগামী প্রাইভেট কার ধাক্কা (ঢাকা মেট্রো গ ২৬-০০০৭) দিলে ঘটনাস্থলে ভ্যানের যাত্রী ও ভ্যানচালক গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠায় পুলিশ। পরে রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভ্যানযাত্রী সোহাবকে মৃত ঘোষণা করেন এবং ভানচালক উমরকে ভর্তি করেন।
এ দিকে প্রাইভেটকারসহ চালককে আটক করেছে বেলপুকুর থানা পুলিশ। পবা হাইওয়ে পুলিশের কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।



