কুমিল্লার চান্দিনায় ডাকাতদের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৫২) নামে এক ক্ষুদ্র মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় জসিম উদ্দিন নামে এক মাছ ব্যবসায়ী আহত হন। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় চান্দিনা উপজেলা কেশেরা গরুবাজার সংলগ্ন ঈগগাহ্ সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস চান্দিনা উপজেলার কংগাই গ্রামের তালুকদার বাড়ির মোহর আলীর ছেলে। তিনি কংগাই বাজারে খুচরা মাছ ব্যবসার পাশাপাশি ওই বাজারের নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন। আহত জসিম উদ্দিন গল্লাই উত্তর পাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
চান্দিনায় ডাকাতের ছুরিকাঘাতে মাছব্যবসায়ী নিহত
কুমিল্লার চান্দিনায় ডাকাতদের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৫২) নামে এক ক্ষুদ্র মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় জসিম উদ্দিন নামে এক মাছ ব্যবসায়ী আহত হন। গতকাল...



