ঠাকুরগাঁও হতে ছেড়ে যাওয়া সৈয়দপুরগামী যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলার বিশ্বামপুর গ্রামের রাজিউর রহমান রাজু নামে এক কসমেটিক ব্যবসায়ী। গতকাল সকালে এ ঘটনা ঘটে।
রাজিউর রহমান রাজুর বাবা দবির উদ্দীন বলেন, বাসের কন্টাক্টর ফোন করে স্বজনদের ঘটনাটি জানান। পরে রাজুকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে ভর্তি করা হয়।