লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই মিজানুর রহমান (৪৮) নিহত হয়েছেন। গত সোমবার সকাল ১০টায় উপজেলার বসুনিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর ওই গ্রামের খায়রুল আমিনের বড় ছেলে।
নিহতের বাবা খাইরুল আমিন বলেন, জমির ড্রেন নিয়ে দুই ভাইয়ের কথাকাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি থানায় একটি অভিযোগ দিয়েছেন।
আদিতমারী থানার ওসি মাহমুদ-উন-নবী বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
লালমনিরহাটে ছোট ভাইয়ের কোদালের কোপে বড়ভাই নিহত
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই মিজানুর রহমান (৪৮) নিহত হয়েছেন। গত সোমবার সকাল ১০টায় উপজেলার বসুনিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর...



