নাটোরে পৃথক তিনটি অভিযানে বিভিন্ন পরিবহনের চাঁদাবাজি করার সময় চক্রের মূল হোতাসহ ২৫ জনকে নগদ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-সিংড়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, শ্রমিক নেতা আনোয়ার হোসেন বাবু, তাদের অনুসারী মো: আকরামুল ইসলাম (৩৮), মো: এরশাদুল (৪৮), মো: বাবুল খান (৪৭), মো: মনসুর রহমান (৩৭), মো: মোজাহার আলী (৫৫), বারেক সর্দার, মো: হাসান আলী (৫৬), মো: জিয়াদুল ইসলাম (৫৫), ফাইজুল ইসলাম (৩৫), মো: আরিফুল ইসলাম (৩০)। নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের আব্দুর রাজ্জাক (৪০), বাঁশভাগ গ্রামের মো: বেল্লাল হোসেন (৫৬), মো: ফারুক (৩৬)। নাটোর সদর উপজেলার নবীনগর এলাকার মো: বাবু প্রামাণিক (৩৫), রামকৃষ্ণপুর গ্রামের মো: রানা (২৮), মো: আব্দুল খালেক (৬৫)। লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মো: শাহাজাহান আলী (৬২), বৈদ্যনাথপুরের মো: আজাহার শেখ (৫২), মো: আফজাল হোসেন (৬০), মো: রাইজুল ইসলাম (৩৫), মো: রেজাউল করিম ও মো: উজ্জ্বল হোসেন (২৮) এবং রাজশাহীর বোয়ালিয়া থানার মো: রুপম আলী (৪১)।
নাটোরে ট্রাক-বাসে চাঁদাবাজির সময় ২৫ জন আটক
নাটোরে পৃথক তিনটি অভিযানে বিভিন্ন পরিবহনের চাঁদাবাজি করার সময় চক্রের মূল হোতাসহ ২৫ জনকে নগদ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার একপ্রেস...



