রাজবাড়ীর গোয়ালন্দ উজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় মাছ ধরা জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে নজরুল ইসলাম নামে এক মাঝিকে গ্রেফতার করেছে নৌপুলিশ। গ্রেফতারকৃত নজরুল গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পিয়ার আলীর মোড় নতুন পাড়া গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে। গত সোমবার রাতে পিয়ার আলীর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নজরুল জেলেদের কাছ থেকে নৌকা প্রতি ৫০০ থেকে ২০০০ টাকা করে চাঁদা দাবি করে। এমন অভিযোগের সত্যতা পেয়ে নৌপুলিশ তাকে আটক করেছে। দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি জেএম সিরাজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নাম প্রকাশ না করে নজরুলের পরিবারের এক সদস্য জানায়, নজরুলকে দিয়ে পুলিশ প্রতিনিয়ত জেলেদের কাছ থেকে টাকা তোলে। ওই টাকা পুলিশকে জমা না দেয়ায় তাকে চাঁদাবাজ বানিয়ে আটক করেছে।
দৌলতদিয়ায় নদীতে চাঁদাবাজির অভিযোগে মাঝি গ্রেফতার
রাজবাড়ীর গোয়ালন্দ উজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় মাছ ধরা জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে নজরুল ইসলাম নামে এক মাঝিকে গ্রেফতার করেছে নৌপুলিশ। গ্রেফতারকৃত নজরুল...



