অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান এ কে শামসুদ্দিন আবুকে অনাস্থা দিয়েছে সব মেম্বাররা।
বুধবার দুপুরে রাঙ্গাবালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অনাস্থার বিষয়টি প্রকাশ করেন ১২ জন ইউপি সদস্য। এর আগে মঙ্গলবার বিকেলে পরিষদের সব সদস্যরা স্বাক্ষর করে চেয়ারম্যান আবু শামসুদ্দিনের অনাস্থার জন্য পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন।