হজরত মাওলানা হাফেজ আহমদ রহ: প্রকাশ চুনতীর শাহ সাহেব প্রবর্তিত মেরাজুন্নবী সা: মাহফিল আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সিরাত ময়দানের মসজিদে বায়তুল্লায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মতোয়াল্লি কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ ও মাওলানা সিরাজুল আরেফিন। আলোচনা করবেন সীতাকুণ্ড আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, চুনতী মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, চমেক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: মাহমুদুর রহমান, গবেষক কাজী মাওলানা বদরুদ্দীন সাদী ও মাওলানা আবুল বশর আলকাদেরি প্রমুখ।