হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ইজিবাইক ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারি গ্রামে চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাড়ির পেছনে পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আতাউর রহমান (৫৫) একই ইউনিয়নের মধ্য বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
ওসি হিল্লোল রায় বলেন, রাতে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর আতাউর রহমান রাতে আর বাড়ি ফেরেননি। স্বজনরা খোঁজাখুঁজি করেও তাকে পাননি। বৃহস্পতিবার সকালে চেয়ারম্যানের বাড়ির পুকুরপাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তবে নিহত আতাউরের ইজিবাইকটি পাওয়া যায়নি বলে জানান তিনি।
চুনারুঘাটে ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার
হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ইজিবাইক ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার উবাহাটা ইউনিয়নের...



