রাঙ্গুনিয়া পরিবেশ সাংবাদিক ফোরাম তিন বছর মেয়াদি (২০২৪-২০২৭) কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চন্দ্রঘোনা লিচুবাগান সাংবাদিক কার্যালয়ে সংগঠনের সভাপতি সাংবাদিক নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদস্যদের সর্বসম্মতিক্রমে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি পদে নুরুল আবছার চৌধুরী (ইনকিলাব), সিনিয়র সহসভাপতি পান্থ নিবাস বড়ুয়া (জনকণ্ঠ), সহসভাপতি মীর খান মামুন (যায়যায়দিন), সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চাকমা (নয়া দিগন্ত), যুগ্ম সাধারণ ও অর্থ সম্পাদক এম এ মতিন (মানবকণ্ঠ), নির্বাহী সদস্য মোহাম্মদ ইলিয়াছ তালুকদার (ভোরের কাগজ), এয়াকুব আলী মনি (রাজধানী এক্সপ্রেস) নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।