বগুড়ার শেরপুরে ৫৬ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার ধনকুণ্ডি পেন্টাগন হোটেলের সামনে থেকে এসআর পরিবহনের গাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাখন চন্দ্র রায় লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার সোনারহাট চলবলা গ্রামের অরুণচন্দ্র রায়ের ছেলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি আবুল ফয়সল।