জয়পুরহাটের পাঁচবিবিতে বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদকবিরোধী সচেতনতার লক্ষ্যে বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাঁচবিবি পৌরসভার সার্বিক সহযোগিতায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ বাইসাইকেল র্যালির উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রানা, সহসাধারণ সম্পাদক মোজাফফর রহমান সাজা, সাংবাদিক আজাদ আলীসহ আরো অনেকে।
পাঁচবিবিতে বাল্যবিয়ে ইভটিজিং ও মাদকবিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত
জয়পুরহাটের পাঁচবিবিতে বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদকবিরোধী সচেতনতার লক্ষ্যে বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাঁচবিবি পৌরসভার সার্বিক সহযোগিতায় শেখ...



