কিশোরগঞ্জের হোসেনপুরে ট্রাকেরচাপায় পিষ্ট হয়ে মো: আব্দুল আউয়াল (৪২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে হোসেনপুর পৌর এলাকার দ্বীপেশহর গরুহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল আউয়াল উপজেলার পুমদি ইউনিয়নের ডাহরা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ‘আল-সুন্নাহ ফাউন্ডেশনের’ উপহার দেয়া একটি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘শুক্রবার দুপুরে আওয়াল চৌরাস্তা থেকে রিকশা নিয়ে গরুহাটা এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এ সময় সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাহিদ হাসান সুমন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।