বরিশালের উজিরপুর উপজেলা নির্বাচন অফিসে ভোটার আইডি কার্ড করতে এসে এক নারীসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতের উরিষ্যা রাজ্যের বলাঙ্গির জেলার পাটনাগর উপজেলার বনকাবিহার গ্রামের শ্যাম সুন্দর বড়িয়ার মেয়ে সাবিত্রী বড়িয়াকে সাত বছর আগে উজিরপুর উপজেলার সাতলা ৬নং ওয়ার্ডের মৃত আব্দুস সালাম হাওলাদারের ছেলে এবায়দুল হাওলাদার বিয়ে করেন। তবে বিয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেননি ওই নারী। গত বৃহস্পতিবার সাবিত্রী নিজের নাম পরিবর্তন করে হালিমা খানম লিখে ভুয়া কাগজপত্র তৈরি করে উপজেলা নির্বাচন অফিসে দাখিল করেন। এ সময় তার সাথে ছিলেন এবায়দুল হাওলাদার এবং এবায়দুলের ভাই এনামুল হাওলাদার। তাদের কথাবার্তা শুনে উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদের সন্দেহ হলে ওই নারীকে আরো কয়েকটি প্র্রশ্ন করায় প্রকৃত ঘটনা বের হয়ে আসে। অবশেষে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন তিনি।
এ বিষয়ে সাতলা ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানান, জিজ্ঞাসাবাদ চলছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।