মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি দোকান পুড়ে মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে দোকানের ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। পাশের দোকানের লোকজন আগুন দেখে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
সিংগাইর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইসতিয়াক আহমেদ বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষতি হতে পারে।
সিংগাইরে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড অর্ধকোটি টাকার ক্ষতি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি দোকান পুড়ে মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত...



