ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চাড়োল ইউনিয়নের চাড়োল গ্রামের গম চাষী গোলাম রহমানের ১৩ শতক জমির গম ক্ষেত কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার মধ্যে চাড়োল গ্রামের কৃষক গোলাম রহমানের ১৩ শতক জমির গম ক্ষেতের চারা কাস্তে দিয়ে কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ওই কৃষক প্রায় নয় হাজার টাকা ক্ষতিসাধন করা হয়।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক গোলাম রহমান একই গ্রামের মরহুম ঢাডু মোহাম্মদের ছেলে আবু সাঈম ও সুমন আলী, মাসুম আলী, খাইরুল হকসহ অজ্ঞাতনামা আরো চার থেকে পাঁচজনের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, গম ক্ষেত কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।