খুলনার পাইকগাছায় ৪০ হাজার টাকার জাল নোটসহ নূরজাহান খাতুন (৩৭) নামে এক নারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর পুলিশ বক্সের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নূরজাহান উপজেলার শিববাটীর ৯ নম্বর ওয়ার্ডের শরফত মোল্যার মেয়ে।
শনিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় এসআই শেখ ইমরুল করিম বাদি হয়ে পাইকগাছা থানায় আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।
পাইকগাছায় জাল টাকাসহ নারী গ্রেফতার
খুলনার পাইকগাছায় ৪০ হাজার টাকার জাল নোটসহ নূরজাহান খাতুন (৩৭) নামে এক নারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর পুলিশ...



