পূর্ব শত্রুতার জেড়ে পিরোজপুর সদর উপজেলায় আগুন দিয়ে তিনটি বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ অগ্নিকাণ্ডে উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের পশ্চিম ডুমরিতলা গ্রামের মৃণাল কান্তি সাহা, সুকান্ত সাহা ও দিপঙ্কর সাহা কালার বসতবাড়ি সম্পূর্ণ ছাই হয়ে যায়। শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি জানান, শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ঘরের মালিক দিপঙ্কর সাহা কালা জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঘরের ভেতরে আগুন দেখতে পান। কয়েক দিন আগেও তাদের বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তিনি। এরপর শনিবার রাতে দিপঙ্করদের বাড়ির তিনটি ঘরে এক সাথে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া ঘরের পাশের মন্দির, খরের আঁটি ও একটি ভ্যানেও অগ্নিসংযোগ করে তারা। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন ভুক্তভোগীরা।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
পিরোজপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৩টি বসতঘর পুড়ে ছাই
পূর্ব শত্রুতার জেড়ে পিরোজপুর সদর উপজেলায় আগুন দিয়ে তিনটি বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ অগ্নিকাণ্ডে উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের পশ্চিম ডুমরিতলা গ্রামের মৃণাল কান্তি সাহা, সুকান্ত...



