পিরোজপুরের নেছারাবাদে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার উড়িবুনিয়া গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে নাদিম (২৪) ও তার ছোট ভাই ঈমাম (২০)। গতকাল শনিবার সকালে উড়িবুনিয়া সরকারি প্রাইমারি স্কুলসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মিজান বলেন, নাদিম এবং ঈমাম শুক্রবার রাতে মাছ মারতে যাওয়ার পথে বিদ্যালয়সংলগ্ন খালের পাড়ে স্থানীয় রিপনের জমিতে পাতা বৈদ্যুতিক ফাঁদে পেঁচিয়ে মারা যান। শনিবার সকালে স্থানীয়রা জমিসংলগ্ন খালের পাড় থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করে। নাদিমের একটি ছোট সন্তান রয়েছে। নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীন জানান, নাদিম এবং ঈমাম না জেনে চাষির জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
নেছারাবাদে ইঁদুর মারার ফাঁদে পড়ে প্রাণ গেল ২ ভাইয়ের!
পিরোজপুরের নেছারাবাদে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার উড়িবুনিয়া গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে নাদিম (২৪)...



