ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের মধ্যে চাড়োল গ্রামের গমচাষি গোলাম রহমানের ১৩ শতক জমির গম কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুরে পূর্বশত্রুতার জের ধরে গোলাম রহমানের ক্ষেতের গমের চারা কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে তার ৯ হাজার টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গোলাম বাদি হয়ে একই গ্রামের মরহুম ঢাডু মোহাম্মদের ছেলে আবু সাঈম ও সুমন আলী, মাসুম আলী, খাইরুল হকসহ অজ্ঞাতনামা আরো চার-পাঁচজনের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, গম ক্ষেত কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বালিয়াডাঙ্গীতে কৃষকের ক্ষেত থেকে কচি গমচারা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের মধ্যে চাড়োল গ্রামের গমচাষি গোলাম রহমানের ১৩ শতক জমির গম কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুরে পূর্বশত্রুতার জের ধরে...



