সুনামগঞ্জের সীমান্তে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজসহ ৮ জনকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। আটককৃত পেঁয়াজের বাজার দাম আনুমানিক এক কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা বলে জানা গেছে। গত শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সুনামগঞ্জ সদর থানা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, সুনামগঞ্জের সীমান্ত দিয়ে সরকারকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ৬টি ট্রাক ও একটি পিকআপে করে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। পরে সুনামগঞ্জ পৌর শহরের আব্দুজ জহুর সেতু দিয়ে এসব পেঁয়াজ বিভিন্ন জেলায় যাওয়ার পথে পুলিশ ট্রাকসহ পেঁয়াজ জব্দ করে। পরে এর সাথে জড়িত থাকা ৮ জনকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ চৌধুরী বলেন, ভারতীয় পেঁয়াজসহ ৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
সুনামগঞ্জের সীমান্তে কোটি টাকার ভারতীয় পেঁয়াজসহ আটক ৮
সুনামগঞ্জের সীমান্তে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজসহ ৮ জনকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। আটককৃত পেঁয়াজের বাজার দাম আনুমানিক এক কোটি ১৯ লাখ...



