চকরিয়া উপজেলার পৌর শহরে আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার রাত ১২টার দিকে ভাঙ্গারমুখ এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় আগুনে প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবী করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘রাত ১২টার দিকে একটি দোকান ঘরের বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে নিমিষে আগুনে পাঁচটি দোকান পুড়ে যায়।’
চকরিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সেলিম উদ্দিন জানান, ‘রাত ১২ টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় লোকজন ও চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’



