কুষ্টিয়ার কুমারখালীতে আমবাগান থেকে হযরত শেখ (৩২) নামে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

হযরত শেখ যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকার হান্নান শেখের ছেলে।

নিহতের বাবা হান্নান শেখ জানান, তার ছেলে প্রবাস থেকে ফিরে বাড়িতে না এসে শশুর বাড়ি ঝিনাইদহ অবস্থান করতেন। গতকাল মোবাইলফোনে তার ছেলে হযরত জানায় সে যদি মারা যায় সেক্ষেত্রে বিকাশে টাকা এবং মোবাইল ফোনের তথ্য যেন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, হযরতের শ্যালক নয়ন ফোনে তার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তার ছেলেকে নয়ন ও নূর হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।


কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, আমবাগান থেকে প্রবাসীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


তিনি আরো জানান, এখনো মামলা হয়নি, মামলা হলে আমরা তদন্ত করে দেখব আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড।