বরিশালের উজিরপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত রোববার রাত্রে মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। এ দিকে মামলা করায় ক্ষিপ্ত হয়ে বাদিকে আসামি পক্ষের লোকজন হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন ওই শিশুর মা। অপর দিকে আসামি ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলা, ভুক্তভোগী পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের যোগীরকান্দা গ্রামের খলিল রাঢ়ীর ছেলে রাব্বি রাঢ়ী একই বাড়ির সৌদি প্রবাসীর আট বছরের মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের ভবনে দ্বিতীয় তলায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি ডাকচিৎকার করলে লম্পট রাব্বি
পালিয়ে যায়।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ বলেন, ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উজিরপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বরিশালের উজিরপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত রোববার রাত্রে মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। এ...



