কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া আমবাগান থেকে গত সোমবার সকালে হযরত শেখ (৩২) নামে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকার নিহত হযরত শেখের বাবা হান্নান শেখ জানান, তার ছেলে প্রবাস থেকে ফিরে শ^শুরবাড়ি ঝিনাইদহে অবস্থান করতেন। হযরতের শ্যালক নয়ন ফোনে তার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তার ছেলেকে নয়ন ও নূর হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।
কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কুমারখালীতে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া আমবাগান থেকে গত সোমবার সকালে হযরত শেখ (৩২) নামে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর...



