জামালপুরের ইসলামপুর পৌর এলাকার মোশাররফ গ্রামে শাওন ওরফে সালমান নামে এক কলেজ শিক্ষার্থীকে হাত-পা বেঁধে নির্যাতন অভিযোগ উঠেছে। একই গ্রামের মাছ ব্যবসায়ী সামিউল ইসলাম ও তার ছেলে আজীমসহ কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজিম ও সুরুজ্জামানের ছেলে ফজলুর রহমানকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ইসলামপুর পৌর শহরের মোশারফগঞ্জ তেঘুরিয়ার গ্রামের ফইটুকার ছেলে সামিউল ও তার ছেলে আজিম গংরা গত শনিবার রাত ৯টার দিকে কলা চুরির অপবাদ দিয়ে শাওনকে ধরে নিয়ে সাবেক ভূমিপ্রতিমন্ত্রীর মাছের প্রজেক্টের ভিতরে আটক রেখে বেধড়ক মারধর করে। গুরুতর আহত শাওন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শাওন বেলগাছা উচ্চবিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। সে পৌর শহরের পলবান্দা উজানপাড়ার এলাকার নেদা মিয়ার ছেলে। ঘটনার পর মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের শাস্তি দাবি করেছে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী।
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। সোমবার ভিডিওটি আমাদের নজরে আসে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে।
জামালপুরে হাত-পা বেঁধে শিক্ষার্থীকে নির্যাতন, আটক ২
জামালপুরের ইসলামপুর পৌর এলাকার মোশাররফ গ্রামে শাওন ওরফে সালমান নামে এক কলেজ শিক্ষার্থীকে হাত-পা বেঁধে নির্যাতন অভিযোগ উঠেছে। একই গ্রামের মাছ ব্যবসায়ী সামিউল ইসলাম ও...



