খুলনার পাইকগাছায় বসতবাড়ির আঙিনায় নেটজাল তুলে ঘেটা দেয়াকে কেন্দ্র করে তর্কবিতর্কে জড়িয়ে ভাইপোর লাঠির আঘাতে বৃদ্ধ কাকা কুশিলাল মণ্ডল (৭৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে কৃষ্ণ মণ্ডল গুরুতর যখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। ঘটনায় দায়ের করা মামলায় নিহতের বড় ভাই রনজিৎ মণ্ডল ওরফে লব (৭৮) ও তার ছেলে গোবিন্দ মণ্ডলকে (৫৫) আটক করেছে।