বৃহত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গারাংগিয়া ইসলামিয়া কামিল (অনার্স-মার্স্টার্স) মাদরাসার ১০৫তম বার্ষিক সভা ও ইছালে সওয়াব উপলক্ষে তিন দিনব্যাপী মাহফিল শুরু হচ্ছে আজ বুধবার। মাহফিলে বিভিন্ন অধিবেশনে আলোচনা পেশ করবেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহি জামে মসজিদের খতিব মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী, জৈনপুর দরবারের পীর ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের, প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান আজহারী, বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা কামরুল ইসলাম সাইয়্যিদ আনসারী, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফানাফিল্লাহ বিন আজাদ ও চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শাহ আলমসহ আরো অনেকে।