কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় শহীদ কর্ণেল সামসুল আরেফিন হলে এ উপলক্ষে এক মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।

৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির অতিরিক্ত মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল এমারাত হোসেন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ।

পরে অতিথিরা বিভিন্ন সময়ে ৪৭ বিজিবির আটককৃত ৮৭৯৩ বোতল বিদেশী মদ, ৯৪৪২ বোতল ফেনসিডিল, ২৩৪ কেজি গাঁজা, ১ লাখ ৫৮ হাজার ৫০০ প্যাকেট পাতার বিড়ি, ১৭৮ পিচ ইয়াবা, কোকেন সাড়ে ৯ কেজি, ভায়াগ্র ৪৪৫ পিচ, ২৭ কেজি ৬০০ গ্রাম হেরোইন ও বিভিন্ন প্রকার ট্যাবলেট ৩ লাখ ৫১ পিচ। যার আনুমানিক মূল্য প্রায় ২৩ কোটি টাকা।