বরিশালের উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামলার রিকল জালিয়াতির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত শফিকুল ইসলাম মিলন খানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে মডেল থানার এসআই রাকিবুল ইসলাম জানান, মিলন ২০২০ সালে অপর একটি মামলার আদালতের নকল সিলমোহর তৈরি করে ভুয়া রিকল পুলিশের কাছে জমা দেয়ার ভিত্তিতে এসআই মিজানুর রহমান বাদি হয়ে মডেল থানায় একটি মামলা করেন। এর আগে গত মঙ্গলবার মধ্য রাতে উপজেলার বামরাইল ইউনিয়নের বরতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মিলন ওই গ্রামের মোশারফ খানের ছেলে।
উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানান, মামলার রিকল জালিয়াতি মামলায় মিলন খানের তিন বছরের কারাদণ্ড ও একই সাথে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ের রায় দেয় আদালত। এর পর থেকেই পালিয়ে ছিলেন মিলন খান। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।