যশোরের শার্শায় সনাতন ধর্ম বিশ্বাসীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে শার্শা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণভাবে পূজা উদযাপন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজ বংশী বলেন, এখন থেকে শার্শার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই দিনে যাতে সরস্বতী পূজা অর্চনা হয় সেজন্য উদ্যোগ নিতে হবে।
উপস্থিত ছিলেন শার্শা ইউপি চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মদ তোতা, উপজেলা সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার, প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মণ্ডল, পাটবাড়ি আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি তাপস কুমার বিশ্বাস প্রমুখ।